প্রেস বিজ্ঞপ্তি | ০১:১৯ এএম, ২০২১-১১-১৮
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা বুধবার (১৭ নভেম্বর) সকালে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য প্রর্বতক চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য আসমা বেগম, সদস্য সবির কুমার চাকমা, সদস্য নিউচিং মারমা, সদস্য আব্দুর রহিম, সদস্য ইলিপন চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়––য়া, জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ আনোয়ারুল আজিম, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃঞ্চ প্রসাদ মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন, জেলা কার্যালয় বিসিক সহকারী মহাব্যবস্থাপক শামছু উদ্দিন মজুমদার, হর্টিকালচার সেন্টার বনরুপা উপপরিচালক মোঃ কাজী শফিকুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাসান চৌধুরী, যুব উন্নয়ন উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম, বিএডিসি(সেচ) নির্বাহী প্রকৌশলী মোঃ সাহেদ, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা, হর্টিকালচার সেন্টার কাপ্তাই হর্টিকালচারিস্ট মোঃ জামাল হোসেন, বিএডিসি (বীজ) উপপরিচালক মোঃ লুৎফর রহমান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল অফিসার শোভিত চাকমা, পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী অনুপম দে, জেলা পিগ ফার্ম সহকারী পরিচালক ডা: কুসুম চাকমা, সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামার ব্যবস্থাপক মো আশরাফুল আলম, হাঁস প্রজনন খামার উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আবু তাহের, জেলা সহকারী লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা, স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী সজল চক্ররর্তী, জেলা সমাজসেবা উপপরিচালক মোঃ ওমর ফারুক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা রাঙ্গামাটি জেলার করোনা পরিস্থিতির উপর সংক্ষিপ্ত বিবরণ সভায় উপস্থাপন করেন। তিনি বলেন, রাঙ্গামাটিতে সর্বশেষ (১৬ নভেম্বর পর্যন্ত) করোনা পজিটিভ হয়েছেন ৪২২৬জন। সুস্থ হয়েছেন ৪১৯১জন। মোট মৃত্যু ৩৩জন। তিনি বলেন, ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন ২৯৮৭১৪ জন এবং ২য় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ২৩৮৪৫৫জন। তিনি এ সভার মাধ্যমে আসন্ন শীতের মৌসুমে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, সবার অংশগ্রহণের মাধ্যমে রাঙ্গামাটি জেলার সার্বিক উন্নয়নে সকলকে সচেষ্ট থাকতে হবে। এক্ষেত্রে হস্তান্তরিত বিভাগগুলো আমাদেরকে সাহায্য করতে পারে। তিনি হস্তান্তরিত বিভাগগুলোর কর্মকর্তাদেরকে স্ব স্ব অবস্থানে থেকে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জেলার সকল নাগরিকের সার্বিক উন্নয়নে অংশ নেয়ার জন্য আহ্বান জানান।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited